Header Ads Widget

Responsive Advertisement

বো-এর বাহাদুরি

 গাউনে বো

সাজপোশাকের সঙ্গে সঠিক অনুষঙ্গ বা অ্যাক্সেসরিজ না থাকলে কোথায় যেন একটা অসম্পূর্ণতা থেকেই যায়। আর নারী-পুরুষনির্বিশেষে যে অনুষঙ্গটি চুল, পোশাক আর জুতার শোভাবর্ধন করেছে যুগের পর যুগ, তা হলো বো। নানা রং, উপাদান ও টেকশ্চারের রিবন বা ফেল্ট পেঁচিয়ে বাঁধা বা সেলাই করা এই বো-এর জাদুতে ছেয়ে গেছে সারা দুনিয়া।


সেই ভিক্টোরিয়ান আমলের ব্রোচ পরতে দেখা যায় রানি দ্বিতীয় এলিজাবেথকে। কখনো নিকোলোডিয়ন টিভির টিনেজ স্টার জো জো সিউয়ার ট্রেডমার্ক রংবেরঙের বো-এর সাজের ক্রেজ সামলানো দায় হয়ে ওঠে। মার্কিন স্কুলগুলোতে বো-এর সাজের ওপরে চলে নিষেধাজ্ঞার খাঁড়া।


কমলা হ্যারিসের অভিষেক অনুষ্ঠানের পোশাকের নেকলাইনে পুসিক্যাট বো-এর সজ্জা, অথবা উইনস্টন চার্চিলের স্যুট বা ওভারকোটের সঙ্গে বো টাইয়ের সিগনেচার লুক—ফ্যাশনে বো-এর দাপট সর্বযুগে, সর্বত্র। ১৯ আগস্ট তারিখটি প্রতিবছর তাই আন্তর্জাতিক বো দিবস হিসেবে ফ্যাশন দুনিয়ায় জোরেশোরে উদ্‌যাপন করা হয়। বিশ্ববিখ্যাত অ্যাক্সেসরিজ কোম্পানিগুলো, বিশেষ করে ক্লেয়ারসের উদ্যোগেই এই দিবসের জাঁকজমক বেড়েছে দুনিয়ায়। তবে কথা হচ্ছে, বো-এর ব্যবহারের উৎপত্তি ঠিক কবে বা কখন, তা বলা সত্যিই মুশকিল।



সেই সতের শ দশকের ফরাসি রানি ম্যারি আতোয়াঁনেতের বিভিন্ন বিখ্যাত পোর্ট্রেটগুলোতে কেশসজ্জায় প্রায়ই বো-এর সাজ দেখা যায়। তবে আদিকালে কিন্তু নারী-পুরুষ উভয়েরই চুলের সাজে বো-এর উপস্থিতি লক্ষণীয়। মজার ব্যাপার হলো, ফরাসি সংস্কৃতিতে লম্বা দাড়ির বিনুনির নিচে হৃদয়স্থল বরাবর হার্ট শেপের বো বেঁধে প্রেয়সীর প্রতি ভালোবাসা প্রদর্শন করতেন পুরুষেরা। অবশ্য কালের বিবর্তনে কেশবিন্যাসে বো-এর সাজ ফেমিনিন লুকেরই প্রতীক হয়ে ওঠে। পনিটেইল বা বিনুনিতে রিবনের বো একসময় স্কুলগামী বালিকাদের ইউনিফর্মের অংশের মতোই হয়ে গেল। বো দেওয়া ক্লিপ, স্ক্রাঞ্চি, পাঞ্চ ক্লিপ, হেয়ারব্যান্ড সবই সমান জনপ্রিয়। বিখ্যাত চলচ্চিত্র ‘দ্য উইজার্ড অব ওজ’-এ ডরোথির ভূমিকায় জুডি গার্ল্যান্ডের চুলে ছোট্ট মিষ্টি বো-এর সাজের কথা কেউ ভুলতে পারে না আজ এত বছরও।

আবার পপ ফ্যাশন আইকন লেডি গাগা তাঁর স্বভাবজাত চমকে দেওয়া লুকের ধারাবাহিকতায় নিজের চুল দিয়েই বিভিন্ন শেপে ঢাউস আকৃতির বো বানিয়েছেন। আবার সেই সতের শতকেই মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ নারীদের স্বাভাবিক কোঁকড়া চুল ঢেকে রেখে মাথায় টিনন নামের স্কার্ফ জড়িয়ে রাখার আইন করা হলো।

Post a Comment

1 Comments

  1. সম্মানিত সম্পাদক, আপনার এই লিস্টটি খুবই ভালো। এই লিস্টটি অনেক উপকারী। কিন্তু একটা বিষয় দেখে হতাশ আপনার এই লিস্টে যমুনা নিউজ নেই। যমুনা নিউজ খুব উচ্চ মানের সংবাদ প্রকাশ করে থাকে। তাই ব্যাক্তিগত ভাবে আমি আশা করব আপনার এই লিস্টে যমুনা নিউজ সংযুক্ত করেবেন।

    ReplyDelete