1. বাংলাদেশ
2. আন্তর্জাতিক
3. বিশ্ব
স্থানীয়ভাবে সংক্রমণশূন্য একটি দিন দেখল চীন
চীনে গত জুলাই মাসের শেষ দিকে নতুন করে করোনার সংক্রমণ ছড়ায়। তারপর থেকে প্রথমবারের মতো স্থানীয়ভাবে করোনার সংক্রমণশূন্য একটি দিন দেখল দেশটি। আজ সোমবার চীনের স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানায়। খবর রয়টার্সের।
চীনের স্বাস্থ্য বিভাগ বলছে, সবশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে স্থানীয়ভাবে কেউ নতুন করে করোনায় সংক্রমিত হয়নি। ফলে, চীনে গত জুলাইয়ে নতুন করে করোনার যে সংক্রমণ শুরু হয়েছিল, তা নিয়ন্ত্রণে আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে


0 Comments